Home » ইসিটি মেডিক্যাল সেন্টারে ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও

ইসিটি মেডিক্যাল সেন্টারে ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও

by ectbd
ইসিটি মেডিক্যাল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও

।। ইসিটি মেডিক্যাল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও ।।
ঢাকার মিরপুর-১০ এ অবস্থিত ইসিটি মেডিক্যাল সেন্টারে অভিজ্ঞ চিকিৎসক ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও নিয়মিত রোগী দেখছেন। পারিবারিক চিকিৎসা, চর্মরোগ, যৌন ও অ্যালার্জিজনিত সমস্যা, ডায়াবেটিস এবং শিশু ও আগুনে পোড়া রোগের চিকিৎসায় তিনি পরামর্শ ও সেবা প্রদান করছেন।
ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও এমবিবিএস (ঢাকা), এমপিএইচ (মা ও শিশু), এমবিএ ও এফসিজিপি (মেডিসিন) ডিগ্রিধারী। তিনি ইংল্যান্ড থেকে ডিপ্লোমা ইন ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি সম্পন্ন করেছেন। এছাড়া বারডেম(ইউ.কে) থেকে ডায়াবেটিস বিষয়ে সিসিডি, আল্ট্রাসনোগ্রাফিতে ডিএমইউ, শিশু ও অ্যালার্জি বিষয়ে পিজিটি এবং থাইল্যান্ড থেকে ট্রপিক্যাল মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁর বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর A-36344।
বর্তমানে তিনি সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। এর আগে তিনি ফার্মগেটের সেন্ট জন ভিয়ানী হাসপাতালে মেডিকেল ডিরেক্টর ও ফ্যামিলি মেডিসিনের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসিটি মেডিক্যাল সেন্টারে তিনি উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, জ্বর, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, হাঁপানি, গ্যাস্ট্রিক, পেট ও কোমর ব্যথা, ডায়াবেটিস, চর্মরোগ, যৌন ও অ্যালার্জিজনিত সমস্যা, মা ও শিশুর বিভিন্ন রোগ এবং অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন।
ইসিটি মেডিক্যাল সেন্টার সবার জন্য আন্তরিক, মানবিক ও মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রোগী দেখার দিন: প্রতি রবিবার ও বুধবার (ফি প্রযোজ্য)
সময়: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা
চেম্বার: ইসিটি মেডিক্যাল সেন্টার
ঠিকানা: ইসিটি, ৮৮/১ সেনপাড়া পর্বতা, মিরপুর–১০, ঢাকা
সিরিয়াল ও যোগাযোগ: +৮৮০ ১৬২৪-২২৩২৫৯
ই-মেইল: dredwardprozario@gmail.com
#ইসিটি #ইসিটিমেডিক্যালসেন্টার #ডাএডুয়ার্ডপল্লবরোজারিও #চিকিৎসাসেবা #বিশেষজ্ঞচিকিৎসক #মিরপুর #ঢাকা #ECT #ECTMedicalCenter

You may also like

Leave a Comment